IMAGE
বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭,৪৫,৩৪৬ টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল।
Corporate Event · 2026-12-31 · Sirajgonj
শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৮ সেপ্টেম্বর ২০২৬: বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে মরহুম কামরুল হাসান-এর মৃত্যু দাবির চেক হস্তান্তর ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
মরহুম কামরুল হাসান বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে মাত্র দুই কিস্তিতে মোট ১,২৪,০০০ (এক লাখ চব্বিশ হাজার) টাকা প্রিমিয়াম জমা করেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে তাঁর মনোনীত নমিনিদের ৭,৪৫,৩৪৬ (সাত লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশত ছেচল্লিশ) টাকা মৃত্যু দাবি হিসেবে প্রদান করা হয়।
১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও কোম্পানির কর্মকর্তাদের উপস্থিতিতে মরহুমের নমিনিদের হাতে উক্ত মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। পরে মরহুম কামরুল হাসানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এজেন্সি ডিরেক্টর জনাব ইলিয়াস হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ভিসিং ও দাবি বিভাগের প্রধান এবং কোম্পানি সেক্রেটারি, ইভিপি জনাব মোঃ অলিউল ইসলাম সিকদার এবং উত্তরবঙ্গ ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবন বিমা মানুষের অনিশ্চিত ভবিষ্যৎকে আর্থিকভাবে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন গ্রাহকের দুঃসময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রতিশ্রুত দাবি যথাসময়ে পরিশোধ করা বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অন্যতম অঙ্গীকার।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর দ্রুত ও যথাযথভাবে মৃত্যু দাবি পরিশোধের উদ্যোগের প্রশংসা করেন এবং মরহুম কামরুল হাসানের রুহের মাগফিরাত কামনা করেন।