IMAGE
বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং মাই কেয়ার হেলথ লিমিটেড এর মধ্য কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে
CSR · 2026-01-05 ·
বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পি এলসি এবং মাই কেয়ার হেলথ লিমিটেড এর মধ্য ০১/০৫/২০২৬ ইং তারিখে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এর ফলে বেস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স পি এলসি এর সম্মানিত সকল বীমা গ্রহীতাগন ও তাদের পরিবারবর্গ এবং বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পি এলসি এর কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ স্বাস্থ্য সেবায় বিশেষ সুবিধা পাবেন, উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স পি এলসি এর পক্ষে স্বাক্ষর করেন
জনাব মোঃ মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব - গ্রুপ বীমা, স্বাস্থ্য বীমা, ব্যাংকাসুরেন্স এন্ড আইন বিভাগ,
উক্ত অনুষ্ঠানে মাই কেয়ার হেলথ লিমিটেডের পক্ষে জনাব মোঃ আমিনুল ইসলাম ম্যানেজার -অপারেশন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।