IMAGE
গৌরীপুর জোনাল অফিসের উদ্যোগে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ত্রৈমাসিক উন্নয়ন সভা
Event · 2027-01-25 · Kishorgonj
গ্রাহকসেবার মানোন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং শরিয়াহভিত্তিক আধুনিক জীবন বীমাসেবা দেশব্যাপী সম্প্রসারণের দৃঢ় প্রত্যয়ে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর গৌরীপুর জোনাল অফিসের উদ্যোগে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ত্রৈমাসিক উন্নয়ন সভা।
কিশোরগঞ্জ সদরের মনোরম পরিবেশে অবস্থিত স্যাফরন ডিলাইট বাফেট লাউঞ্জ অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় কোম্পানির সাংগঠনিক উন্নয়ন, ব্যবসায়িক অগ্রগতি, কর্মপরিকল্পনা এবং গ্রাহকসেবার উৎকর্ষ সাধনে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সম্মানিত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান জনাব মাসুম হাসান জামাল এবং সহকারী এজেন্সি ডিরেক্টর ও ময়মনসিংহ গৌরীপুর জোনাল অফিস ইনচার্জ জনাব মো. মেহেদী হাসান।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির এজেন্সি ডিরেক্টর জনাব শাহিন মিয়া।
বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বিশ্বাস করে, সততা, পেশাদারত্ব, শরিয়াহভিত্তিক মূল্যবোধ ও গ্রাহকের আস্থাকে ধারণ করেই গড়ে উঠবে নিরাপদ আর্থিক ভবিষ্যতের দৃঢ় ভিত্তি।
আসুন, সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে গ্রাহকসেবার মান আরও উন্নত করি এবং দেশব্যাপী ইসলামী জীবন বীমার সুফল পৌঁছে দিই প্রতিটি মানুষের দোরগোড়ায়।
বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
আস্থায়, সেবায় ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে।