বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর মাসিক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত
Published: 2026-11-08
বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর প্রধান কার্যালয়ের বোর্ডরুমে সিনিয়র কর্মকর্তাদের অংশগ্রহণে মাসিক উন্নয়ন সভা ও প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মিসেস সুমনা পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক, পিএসসি।
প্রশিক্ষণ পরিচালনা করেন কোম্পানির এসভিপি ও হেড অব ট্রেইনিং জনাব মোঃ জামিল উদ্দিন মিন্টু।
সভায় কোম্পানির সার্বিক ব্যবসায়িক উন্নয়ন, চলমান কার্যক্রমের অগ্রগতি, মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা কোম্পানির ব্যবসায়িক উন্নয়ন ও সাংগঠনিক লক্ষ্য অর্জনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
**দক্ষ নেতৃত্ব, পেশাগত উৎকর্ষ ও সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাক বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
View Attachment